১
নাসরিন খন্দকারের ‘পুতুলখেলার রাজনীতি | বারবি কাহিনী' বইটা পড়তে পড়তে বেশ কিছু প্রশ্ন জাগলো মনে। সেই প্রশ্নগুলো নিয়েই আলুথালু কিছু কথা বলবো। তার আগে...
হানা ক্যাথেরিন ম্যলেন্স-কে আমরা চিনি মূলত ‘ফুলমনি ও করুণার বিবরণ’ নামক উপন্যাসের লেখক হিসেবে। ১৮৫২ সালে প্রকাশিত এই উপন্যাসটিকে বাঙলা সাহিত্যের প্রথম মুদ্রিত উপন্যাসের...